জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিএনপির শ্রদ্ধা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালেই কেন্দ্রীয় ও ঢাকা জেলার নেতাকর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

স্মৃতিসৌধে সূর্যোদয়ের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সাধারণ জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করা হয়, যেখানে বিএনপির নেতাকর্মীরাও শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম এবং নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন। তারা পুষ্পস্তবক অর্পণসহ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত