পুলিশের অভিযানে সাত মামলার পলাতক আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌরসভার সহ-সভাপতি শেখ শাহ আলমকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত শেখ শাহ আলমকে আদালতে সোপর্দ করা হয়।

দিনাজপুরে পুলিশ সুপার মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটক আটক শেখ শাহ আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুর পৌর শাখার সহ-সভাপতি ও দিনাজপুর শহরের কাঞ্চন কলোনি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত ছিলেন। তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রামদা-অস্ত্র হাতে নিয়ে ছাত্র-জনতার ওপর আক্রমণসহ বির্তকিত ভূমিকা পালন করেন, যা তৎকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত