গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপির দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের কাছে আবেদন জানানো হয়েছে। সম্প্রতি হাতে হাতে ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান এবং সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান এই আবেদন পাঠান।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনে ফারুক আলমের নাম ঘোষণা করা হয়েছে, তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ছিল এবং বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপির দলীয় কার্যক্রমে তার কোনরূপ অংশগ্রহণ ছিল না। ফলে প্রার্থীর সঙ্গে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপির সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীর কোনরূপ দলীয় সম্পর্ক তৈরি হয়নি। তার মাঝে কর্মীবান্ধব কোন আচরণ লক্ষ্য করা যায় না। বিধায় সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মী প্রার্থী হিসেবে তাকে বর্জন করেছে।
উদ্ভূত পরিস্থিতিতে সর্বস্তরের নেতাকর্মীর মাঝে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে এবং কোনরূপ নির্বাচনী কার্যক্রমের সঙ্গে দলীয় নেতাকর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না। যার ফলে গাইবান্ধা-৫ আসনের বর্তমান প্রার্থীর পক্ষে বিজয় অসম্ভব হয়ে পড়েছে। এজন্য নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বর্তমান প্রার্থীর মনোনয়ন পরিবর্তন বা পুন:বিবেচনা একমাত্র দাবি।
কুমিল্লা-১ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ