বাংলাদেশকে দিয়ে ২২ বছর পর ডারউইনে টেস্ট ফেরাচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী বছর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে বিখ্যাত কোনো ভেন্যুতে দুই দলের লড়াই দেখা যাবে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী  নিশ্চিত করেছেন, ম্যাচ দুটি হবে ম্যাকাই ও ডারউইনে। এর মাঝে ডারউইনে প্রায় ২২ বছর ধরে টেস্ট ম্যাচ হয় না।

সূচি অনুযায়ী ২০২৭ সালে বাংলাদেশের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু ওই বছর টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বিশেষ একটি টেস্ট ম্যাচ খেলবে। তাই এই সফর এগিয়ে আনা হয়েছে ২০২৬ সালের আগস্টে। ওই সময়ে অস্ট্রেলিয়ান গ্রীষ্ম পুরোপুরি শুরু না হওয়ায় বাংলাদেশের ম্যাচগুলো হবে নর্দান টেরিটরিতে। ডারউইনের মারারা ওভাল।

২০০৩ সালে ডারউইনের মারারা ওভাল মাঠে টেস্ট ক্রিকেটের যাত্রাই শুরু হয়েছিল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরের বছরের জুলাইয়েই এখানে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। তারপর ওই মাঠে আর টেস্ট ম্যাচ হয়নি। এবার বাংলাদেশকে দিয়েই ২২ বছর পর লাল বলের ক্রিকেট ফিরছে ডারউইনে।

মজার ব্যাপার হলো, এখন পর্যন্ত এই মাঠে অনুষ্ঠিত ৪টি ওয়ানডের প্রতিটিতেই অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। এখানে বাংলাদেশ সর্বশেষ সাদা বলের ম্যাচ খেলেছে ২০০৮ সালে। গত আগস্টে অবশ্য দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। সেটাই এখন পর্যন্ত ডারউইনের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত