ড. মঈন খান বললেন

বাংলাদেশ যেন আবার ফ্যাসিবাদের পরিচিতি না পায়

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘মানুষকে ধোঁকা দিয়ে কাজ হবে না। আমরা আবারও ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্বে পরিচিত হতে চাই না। অপশাসনের বিরুদ্ধে লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।’

গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় ড. মঈন এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগে কোনো মুক্তিযোদ্ধা নেই। তারা মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে মুক্তিযোদ্ধা হয়েছে। তারা মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত