অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ সুনামগঞ্জ সদর মডেল থানা ও গোয়েন্দা শাখার অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সদর থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন পূর্ব তেঘরিয়ার বাসিন্দা সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক মো. রাহাত আহমেদ, রেজওয়ান আহমেদ ইউনুস ও সুরমা ইউনিয়নের পার্বতীপুরের মো. নাজিম উদ্দিন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রতন সেখ বলেন, গ্রেফতাররা সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ায় বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
