বিশ বছর পর ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জন নিয়োগ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম

প্রায় ২০ বছর পর ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে এই গেজেট প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/দপ্তরে তাদের যোগদান করতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, তাদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তাকে তার চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত