সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় মৃত্যুবরণ করেছেন। সংবাদটি নিশ্চিত করেছে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ সরকারি অনুমোদন না পাওয়ায় হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। এ প্রসঙ্গে প্রবাসীদের প্রতি দুঃখ প্রকাশ করেছে হাইকমিশন এবং সিঙ্গাপুরের আইন ও নিয়মের প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার এই তথ্য প্রকাশিত হয়।

হাদির মৃত্যুতে প্রবাসী ও স্বদেশী উভয় স্তরে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত