প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলার খবরের পর সেখানে গিয়ে খোঁজ খবর নেয়ার চেষ্টা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে ডেইলি স্টার পত্রিকার অফিসের সামনে তাকে হামলার শিকার করা হয়। মি. কবীর বিবিসি বাংলাকে জানান, তিনি দায়িত্ববোধ থেকে ঘটনাস্থলে গিয়েছিলেন।
তিনি বলেন, ‘যেহেতু দু’টি পত্রিকার অফিসে হামলার ঘটনা ঘটেছে, সম্পাদক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে আমি সেখানে খোঁজ খবর নিতে গিয়েছিলাম। তখন কিছু তরুণ, যারা হয়তো আমাকে চেনেন না, তারা আমার ওপর হামলা করেন।’
পরবর্তীতে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করে। বর্তমানে মি. কবীর সুস্থ এবং নিরাপদ স্থানে আছেন।
