শাহবাগে আজ নেওয়া হচ্ছে না হাদির মরদেহ, রাখা হবে হিমাগারে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। তবে আজই শাহবাগে নেওয়া হচ্ছে না হাদির মরদেহকে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হাদিকে বহনকারী বিমানটি অবতরণ করে। বিমানবন্দর থেকে হাদিকে বহনকারী গাড়ি হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ।

ফেসবুক পোস্টে জানানো হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারে রাখার উদ্দেশ্যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের দিকে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নিবে।

পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং কাল বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর তরফে শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয়, এসময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত