ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে জনৈক মোহাম্মদ আলী নামক এক ব্যক্তির বাড়িতে ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ একজনকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে।
খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের লাশ উদ্ধার করে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাড়ির মালিক মোহাম্মদ আলীসহ ৪ জনকে আটক করা হয়েছে।
ধারণা করা হচ্ছে ভিকটিমকে শ্বাসরোধ এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত নিহত ভিকটিমের নাম ঠিকানা পাওয়া যায়নি। আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
বগুড়া-৭ আসন থেকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র উত্তোলন