মন্দিরভিত্তিক শিশু-গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় প্রশিক্ষণ আয়োজন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ এএম

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় পাঁচদিন প্রশিক্ষণ আয়োজন করেছে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট। গত ২০ ডিসেম্বর থেকে ঢাকার নীলক্ষেত এলাকায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব)  সিদ্দিক জুবায়ের এর শুভ উদ্বোধন করেন।

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক (সরকারের যুগ্মসচিব) সায়মা আফরোজের সভাপতিত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় প্রকল্পের আওতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, আইএমইডি, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও প্রকল্পের কর্মকর্তাদের  ‘স্পেশাল ট্রেনিং ফর  প্রোজেক্ট ম্যানেজার/এক্সিকিউটিভ ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত