আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপি প্রথম থেকেই জমিয়তে উলেমায়ে ইসলামের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন সমঝোতা করেছে।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ বর্তমানে একটি ট্রানজিশন পর্যায়ে রয়েছে। পূর্ববর্তী ফ্যাসিস্ট শাসন আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করেছিল। এখন আমরা নির্বাচনমুখী প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি। আমাদের প্রত্যাশা নির্বাচনের পর নির্বাচিত সরকার দেশকে সঠিক পথে পরিচালনা করবে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘কিছু মহল এই ট্রানজিশনাল প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে। এই চক্রান্তের কারণে শহীদ হওয়া ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করছি।’
মির্জা ফখরুল সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কথাও তুলে ধরেন। তবে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন যথাযথভাবে সুষ্ঠু পরিবেশে নির্বাচন নিশ্চিত করবে।
তিনি জানান, বিএনপি প্রথম থেকেই জমিয়তে উলেমায়ে ইসলামের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন সমঝোতা করেছে। নির্বাচনে ঘোষিত আসনগুলোতে বিএনপির নিজস্ব প্রার্থী থাকবেনা। সকল স্তরের নেতাকর্মী এবং ভোটারদের প্রতি আহ্বান জানান, তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সমর্থন করবেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, আসনসমূহের বিস্তারিত তথ্য যথাসময়ে প্রকাশ করা হবে। তিনি বাগেরহাট ও বাংলার একাধিক আসনে প্রার্থী মনোনয়নের কথা উল্লেখ করেন এবং বলেন, বিরোধী পার্টি এতে জড়িত থাকলেও বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে।
দেশে ফেরার আগে আবেগঘন বার্তা তারেক-কন্যা জাইমার
ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি