ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩১ ডিসেম্বর রাত থেকে ১ জানুয়ারি ভোর পর্যন্ত আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলো- শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, উদয়ন স্কুল ও নীলক্ষেত—সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করলে প্রবেশ করতে পারবেন।
ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, স্টিকারযুক্ত যানবাহন ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন- যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী পরিবহন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি- ব্যতীত অন্য কোনও যানবাহন এই সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
