গাইবান্ধার গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেফালী বেগম (৩০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার কাটামোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ শেফালী বেগম উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
রেজাউল করিম জানান, শরীর চেকআপ করার জন্য তার অন্তঃসত্ত্বা স্ত্রী শেফালীকে মোটরসাইকেলে তুলে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন। তারা পথিমধ্যে কাটামোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৩-৪৫২৫) ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পিছন থেকে শেফালী বেগম ছিটকে পড়ে এবং ট্রাক চাপায় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
পিস্তল তাক করা যুবকের পরিচয় মিলেছে