সঞ্জীব চৌধুরীর জন্মদিন আজ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পিএম

বহুমাত্রিকব প্রতিভার অধিকারী প্রয়াত সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জন্মদিন আজ। ১৯৬৪ সালের ডিসেম্বরের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের মাকালকান্দিতে জন্ম নেন এই কবি, গীতিকার, গায়ক, গল্পকার, সুরকার, নাট্যকার, রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক সংগ্রামী।  

১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করার পাশাপাশি ১৯৮০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেও মেধাতালিকায় তিনি স্থান করে নিয়েছিলেন। পড়ালেখায় নিজের মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি স্কুলজীবন থেকে তার রাজনৈতিক বোধও ছিল শানিত। স্কুলে পড়ার সময়ই যদিও ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। মূলত ঢাকা কলেজে পড়াকালে ছাত্র ইউনিয়ন তথা সাম্যবাদী রাজনীতির সঙ্গে তার ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া।  

সঞ্জীব চৌধুরী নামটি একটি কালের সাক্ষী হয়ে আছে। মহানগরী ঢাকার পথে পথে লেগে আছে তার পদচ্ছাপ। অর্থ-বিত্ত, নাম-খ্যাতি কিছুই তাকে টলানোর ক্ষমতা ছিল না। পথে পথে তিনি গান করতেন মানুষের জন্য, মানুষের বিবেক জাগ্রত করার জন্য। 

একজীবনে কত মানুষের একটা গানও যেখানে শ্রোতাদের হৃদয়ভূমিকে নাড়া দেয় না, সেখানে সঞ্জীব চৌধুরী মাত্র ৪৩ বছরের জীবনে ‘আমি তোমাকেই বলে দেব’, ‘কিংবদন্তি’, ‘চল বুবাইজান’, ‘ইয়াসমিন’, ‘চাঁদের জন্য গান’, ‘কালা পাখি’, ‘সাদা ময়লা রঙিলা পালে’, ‘বাজি’, ‘নৌকাভ্রমণ’, ‘বায়োস্কোপ’, ‘সমুদ্রসন্তান’, ‘ভাঁজ খোলো’, ‘চোখ’, ‘কথা বলব না’, ‘বয়স হলো ২৭’, ‘অচিন বৃক্ষ’, ‘জোছনাবিহার’, ‘জোছনাদুয়ারি’, ‘কার ছবি নেই’, ‘সানগ্লাস’, ‘মনে পড়ে’, ‘আমার সন্তান’, ‘নষ্ট শহরে’, ‘হৃদয়ের দাবি রাখো’সহ কত গান শ্রোতাদের উদারা, মুদারা, তারার রহস্যময় সব পর্দা ভেদ করে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত