সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়া দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত সরকারের নানা কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ হয়ে গণঅভ্যুত্থান করে সরকারের পতন ঘটায়।
তারপর অন্তত কালীন সরকারের এতদিনেও মানুষ কাঙ্ক্ষিত কিছু পায়নি। এখন তাদের ভরসা তারেক রহমান। অনেকেরই ধারণা তিনি হবেন আগামীর প্রধানমন্ত্রী। সেজন্য তার কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তিনি গতানুগতিক ধারার বাইরে দিয়ে নতুনভাবে দেশ গড়ে দৃষ্টান্ত স্থাপন করবেন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
গতকাল রাজধানীর বসুন্ধরা এলাকায় কথা হয় তাবাসসুম এশার সঙ্গে। তিনি একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। সবাই যখন যাচ্ছিলেন সমাবেশ স্থলের দিকে। তিনি তখন যাচ্ছিলেন অফিস শেষ করে বাসায়।
এশা বলেন, আজকে বন্ধ ছিল। তারপরও আসতে হয়েছে। আসার পরে এখন ছুটি দিয়ে দিয়েছে তাই বাসায় যাচ্ছি। তারেক রহমানের কাছে তার প্রত্যাশা কি জানতে চাইলে।
তিনি বলেন, এতদিনে দেশে যে সংকট তৈরি হয়েছে, আমি আশা করব প্রথমেই তিনি এই সংকট নিরাসনে কাজ করবেন। যখন যে সরকার ক্ষমতায় আসে, সেই সরকারের লোকজনই লুটপাট করে, দেশটাকে শেষ করে দেয়। সেজন্য তারেক রহমানের কাছ থেকে আমি ভালো কিছু আশা করব। তার তো চাওয়া-পাওয়ার আর কিছুই নেই। আমার বিশ্বাস তিনি দেশটাকে নতুনভাবে গড়ে তুলবেন।
একটু রেস্টুরেন্টে কর্মরত তৌফিক বলেন, আওয়ামী লীগ দেখলাম, অন্তর্বর্তী কালীন সরকারও দেখলাম। এখন দেখতে বাকি আছে তারেক রহমান। আমার ধারণা আগামী নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হবেন। তিনিও যদি আমাদের আমাদের হতাশ করেন তাহলে আর কিছু বলার নেই। তবে আমার বিশ্বাস তিনি ভালো কিছু করবেন।
কথা হয় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সঙ্গে। এশার নামের ওই শিক্ষার্থী বলেন, তিনি দীর্ঘ সময় লন্ডনে থেকেছেন। সেখানকার সমস্ত বিষয় সম্পর্কে জেনেছেন, প্রত্যক্ষ করেছেন। তিনি সেভাবেই দেশটা করতে চাইবেন। আমরা চাই ভালো কিছু হোক।
কথা হয় বাদাম বিক্রেতা মুশফিকের সঙ্গে। মসজিদ বলেন, তারেক রহমানের কাছে আমার একটাই প্রত্যাশা আমরা চাই সুখে শান্তিতে বাস করতেন। তিনিও আমাদের দেশটাকে সেইভাবে এগিয়ে নিতে কাজ করবেন। আমার বিশ্বাস আগের যাদের দেখেছি তাদের মতন লুটপাট তারেক রহমান করবেন না।
স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনে তারেক রহমানের কাছে অনেকেরই প্রত্যাশা, তিনি পিছিয়ে পড়া এই দেশটাকে অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হবে।
