টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে স্থানীয় বাংলাদেশ শিক্ষক সমিতির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ঘাটাইল সরকারি জিবিজি কলেজের প্রভাষক মো. সাইফুল্লাহ এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান তালুকদার।
ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের সভাপতি মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান, বিশিষ্ট নাট্যকার শাহীন নজরুল এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার ২০২৬-২০২৭ খ্রিষ্টাব্দ মেয়াদের জন্য ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন খান মুহাম্মদ ফজলুর রহমান (দৈনিক যুগান্তর) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নজরুল ইসলাম (দ্য বাংলাদেশ টু-ডে)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. হেলাল তালুকদার (দৈনিক আলোকিত সকাল), যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ (এশিয়া টিভি), সাংগঠনিক সম্পাদক রফিক হাসান (নিউজ ২১), কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম (দৈনিক সংগ্রাম),
দপ্তর ও প্রচার সম্পাদক সাব্বির হাসান (দৈনিক তৃতীয় মাত্রা)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম শিহাব (দৈনিক আমার দেশ) এবং কামরুজ্জামান সোয়েব (দৈনিক আজকের বাংলা)।
এছাড়াও সাধারণ সদস্য হিসেবে রয়েছেন ইমরুল কায়েস রাজিব, ইন্তাজ আলী শফি, নটো কিশোর আদিত্য, সবুজ সরকার, রফিকুল ইসলাম, আল আমিন রহমান ও সেলিম রেজা।
সম্মেলনে বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
