বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালে আমরা জয়ী হব।
আজ বৃহস্পতিবার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরে এসেছেন। তিনি দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। এরপর দুপুর ১২টা ৩৬ মিনিটে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর ৩টা ৫০ মিনিটের দিকে গণসংবর্ধনা মঞ্চে আসেন তারেক রহমান। নেতাকর্মী আর উৎসুক জনতার স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ৩০০ ফিট ও আশপাশের এলাকা। চারদিকে তুমুল উচ্ছ্বাস। মঞ্চে বক্তৃতা শেষে তিনি এভারকেয়ারে যান বেগম খালেদা জিয়াকে দেখতে।
বিপিএলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান শান্ত
'বয়কট' থেকে ফিরে পারিশ্রমিক পেয়ে খুশী সুজন বললেন, 'এটা ভুল বুঝাবুঝি'