পটিয়ায় আ. লীগ নেতা মামুন গ্রেপ্তার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পিএম

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ নেতা মো. মামুনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। গত ৫ আগস্ট পরবর্তী একটি রাজনৈতিক মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয় বলে থানা সূত্রে জানা যায়।

২৪ ডিসেম্বর গভীর রাতে পটিয়া থানা পুলিশের ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষে অভিযানে উপজেলার ৮নং আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মামুনকে (৩৫) ভাটিখাইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সে উপজেলার আশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব আশিয়া (শাহ এর বাড়ী) নুরুল আলমের ছেলে।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মামুনকে পটিয়া থানার একটি বিস্ফোরক ধারার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত