ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষায় প্রতারণায় ২ জনের কারাদণ্ড

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে প্রক্সি প্রদান ও নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে আটক দুই পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক এই কারাদণ্ড দেন। এ সময় তিনি বলেন, প্রক্সি প্রদানকারী মো. আলমকে ১৫ দিনের কারাদণ্ড এবং ইলেকট্রনিক ডিভাইস বহনকারী মো. আসাদ আলীকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে নিয়োগ পরীক্ষায় ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ করতে প্রশাসন কঠোর ও সতর্ক ছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত