২০২৫ সালের ‘বিলবোর্ড কে-পপ আটিস্ট ১০০’ তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে সেভেনটিন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, গত ২৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে তালিকাটি প্রকাশ করে বিলবোর্ড। তালিকায় সেভেনটিনের ১৩ সদস্য শীর্ষ ১৩টি স্থানে জায়গা পেয়েছে।
বিলবোর্ড জানিয়েছে, শীর্ষে আছে সেভেনটিন। দলটির ১৩ সদস্য তারা কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ধারাবাহিক পারফরম্যান্স করেছে। দশ বছরের ক্যারিয়ারে এ বছর নতুন উচ্চতায় পৌঁছেছে সেভেনটিন।
কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, সেভেনটিন তাদের নতুন ট্যুরের আগে ইতোমধ্যে ৯ লাখ ৬৪ হাজার টিকিট বিক্রি করেছে, যা বিলবোর্ডের ট্যুরস তালিকায় ১৭তম স্থান অর্জন করেছে। এটি কে-পপের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ব্যান্ডটি ফেব্রুয়ারিতে পুনরায় ট্যুর শুরু করবে এবং এশিয়ার চারটি স্টেডিয়ামে পারফর্ম করবে।
কোরিয়ান কে-পপ ব্যান্ড সেভেনটিন (এসভিটি) নাম দেওয়া হলোও এই দলে সদস্য সংখ্যা ১৩। এটি একটি জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান কে-পপ বয় ব্যান্ড, যা প্লেডিস এন্টারটেইনমেন্ট বিনোদন সংস্থার অধিনে প্রতিষ্ঠা লাভ করে। ২০১৫ সালে ব্যান্ড দলটি আত্মপ্রকাশ করে, এরা নিজেদের গান লেখা, সুর করা ও কোরিওগ্রাফিতে অংশগ্রহণের জন্য পরিচিত, যা তাদের ‘সেলফ-প্রডিউসিং’ আইডল হিসেবে পরিচিতি দিয়েছে। এদের ফ্যানদের ‘কারাট’ বলা হয়।
