এবার মুখ খুললেন এনসিপির সামান্তা, নুসরাত ও মিতু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা চলার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। শুধু তাই নয়, শনিবার দল থেকে পদত্যাগ করার ঘোষণাও দিয়েছেন তিনি।

কাছাকাছি সময়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

এদিন সামান্তা শারমিন তার পোস্টে লিখেছেন, ‘আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।’

নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট...।’

অন্যদিকে ডা. মাহমুদা মিতু লিখেছেন, ‘এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত