হাসান আল মামুন গণঅধিকার পরিষদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) তিনি নিজেই গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন।
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে জেতা সহজ হবে, এমন চিন্তা থেকে তিনি বিএনপিতে যোগ দেন বলে ধারণা করা হচ্ছে।
রাশেদ খানের দলত্যাগের ফলে সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়ে পড়ে। তাই কে তার স্থলাভিষিক্ত হবেন, তা নিয়ে জল্পনা বাড়ে। এর মধ্যেই মামুন রাশেদের স্থলাভিষিক্ত হলেন।
হাসান আল মামুন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন তিনি।
