টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বলেছেন, একজন শহীদের কাছে যেই ইনসাফের কথা শিখলাম; সেটা আদায় করতেই হবে। রবিবার দুপুরে ফেসবুক তিনি এ বিষয়ে পোস্ট দেন।
আয়মান সাদিক লেখেন, ‘বেঁচে থাকতে মানুষটা আমাদের কাছে ইনসাফ ছাড়া কিছুই চায়নি। খুন হয়ে গেলে, সেটার বিচার চেয়েছিল শুধু। তার মৃত্যুর পরেও যাতে সাহস দেখিয়ে এগিয়ে আসে আরও মানুষ।’
তিনি লেখেন, ‘একজন শহীদের কাছে যেই ইনসাফের কথা শিখলাম; সেটা আদায় করতেই হবে। চলে যাওয়ার ১০ম দিন, ইনসাফের বাকি কতদিন?
এর মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে একাত্মতা ঘোষণা করলেন আয়মান সাদিক। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা।
গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
