কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমনের মনোনয়নপত্র দাখিল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৮ (বরুড়া উপজেলা) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, বরুড়া উপজেলা বিএনপি  ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জাকারিয়া তাহের সুমন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। বরুড়ার সাধারণ মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষায় আমি কাজ করতে চাই।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাদের প্রার্থীর প্রতি সমর্থন জানান। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জাকারিয়া তাহের সুমন বিজয়ী হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত