ওসমান হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে গিয়ে তার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

এক বিবৃতিতে বলা হয়, হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন শফিকুর রহমান। এ সময় সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকবৃন্দকে অনুরোধ জানান তিনি এবং মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

জামায়াত আমিরের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের এনডিএফ নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত