নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঋণের চাপ সইতে না পেরে হান্নান ভূঁইয়া (৬০) নামে এক বৃদ্ধ বিষাক্ত টেবলেট (কেরির বড়ি) খেয়ে আত্মহত্যা করেছে।
নিহত হান্নান ভূঁইয়া উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, নিহত হান্নান ভূঁইয়া ও তার স্ত্রী মিলে একাধিক এনজিও সংস্থা থেকে মোটা অংকের টাকা ঋণ তুলে। কিন্তু সময়মত ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়ে বুধবার ভোর ৫টায় কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
কম্বোডিয়ান যুদ্ধবন্দীদের ফেরত দিল থাইল্যান্ড