কম্বোডিয়ান যুদ্ধবন্দীদের ফেরত দিল থাইল্যান্ড

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

সপ্তাহব্যাপী প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের মধ্যে হওয়া নতুন যুদ্ধবিরতির অংশ হিসেবে থাইল্যান্ড ১৮ জন কেম্বোডিয়ান যুদ্ধবন্দী সৈন্যকে ১৫৫ দিন পর তাদের দেশে ফেরত দিয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় কম্বোডিয়ায় পৌঁছায় সেনারা, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হস্তান্তরকে সদিচ্ছার পরিচয় ও আস্থা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হস্তান্তর প্রক্রিয়ার সমন্বয় করেছে এবং উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও বন্দিদের অবস্থার আন্তর্জাতিক মান নিশ্চিত করার জন্য প্রশংসা করেছে।
 
শনিবার (২৭ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়া নতুন যুদ্ধবিরতি অনুযায়ী সীমান্তরেখার অবস্থান স্থির থাকবে, সেনা স্থানান্তর বন্ধ থাকবে এবং সীমান্তের নাগরিকদের বাড়ি ফেরার সুযোগ মিলবে। 

দীর্ঘ কয়েক দশক ধরে সীমান্ত বিবাদ চললেও দুই দেশ প্রায় ১৫ বছর আগে শেষবার যুদ্ধবিরতিতে গিয়েছিল। গত বছরের মে মাস থেকে সীমান্তে উত্তেজনা দেখা দেয় এবং জুলাই মাসের শেষ দিকে পাঁচ দিনের সংঘর্ষে উভয় দেশের মিলিয়ে ৪৮ জন নিহত হয়। পরে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

শতাধিক বছরের পুরনো এই সীমান্ত বিবাদে রয়েছে ঐতিহাসিক খমের মন্দিরগুলো, যার মধ্যে ইউনেস্কোর বিশ্বঐতিহ্য স্থান প্রেহা ভিহেয়ার অন্যতম। ১৯৬২ সালে আন্তর্জাতিক বিচার আদালত এই মন্দির নিয়ে কেম্বোডিয়ার পক্ষে রায় দেয় এবং ২০১৩ সালে পুনঃনিশ্চিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত