তারেক রহমানের সাথে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পিএম

‘গণতন্ত্রের মা’ ও ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ হিসেবে পরিচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অঙ্গীকারাবদ্ধ আপোষহীন নেতৃত্বকে শ্রদ্ধা জানাতে তারা জানাজায় অংশ নেবেন।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ সময় তিনি বাংলাদেশের এই  দেশনেত্রীর জীবন ও সংগ্রামকে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। বুধবার (৩১ ডি‌সেম্বর) সকাল ১০টা ৪৫ মি‌নি‌টে ঢাকায় এসে পৌঁছান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত