২০২৫ কে বিদায় জানালো গুগল ডুডল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পিএম

২০২৫ সালের শেষ মুহূর্তে গুগল উদযাপন করেছে নতুন বছরের আগের রাতের (নিউ ইয়ার’স ইভ) রঙিন ডুডলের মাধ্যমে। এতে ছিল ২০২৬ সালের জন্য উদ্দীপনামূলক কাউন্টডাউন অ্যানিমেশন, যা গুগলের হোমপেজকে করে তোলে ডিজিটাল উৎসবমুখর। উড়ন্ত বেলুন, ঝরে পড়া কনফেটি এবং মধ্যরাতের দিকে মিনিট গুনছে এমন প্রাণবন্ত ঘড়ি, ব্যবহারকারীদের মাঝে উদযাপনের আনন্দ ছড়িয়ে দেয়।

ডুডলটি ৩১ ডিসেম্বরের উৎসবমুখর পরিবেশকে প্রতিফলিত করে, আনন্দ, নবউদয় ও একতার বার্তা ছড়িয়ে মানুষকে নতুন বছরের প্রস্তুতিতে অংশ নিতে উৎসাহিত করে। এটি আধুনিক যুগে ডিজিটাল উদযাপনের গুরুত্বকেও তুলে ধরে, যেখানে ব্যবহারকারীরা প্রচলিত আতশবাজি ও পার্টির পাশাপাশি ইন্টারঅ্যাক্টিভ এবং খেলাধুলামূলক অভিজ্ঞতা পান।
 
গুগলের সর্ব প্রথম ডুডলটি ছিল কেবল একটি সাধারণ 'অফিসে নেই' বার্তা, কিন্তু গত ২৫ বছরে গুগল ডুডল বৈশ্বিক উদ্ভাবনে পরিণত হয়েছে। ব্যক্তি, গুরুত্বপূর্ণ ঘটনা, সংস্কৃতি, স্থানসহ বিভিন্ন বিষয় উদযাপনের পাশাপাশি শিল্পী ও বিজ্ঞানীদের জন্মদিনও ডুডলে স্থান পায়। এছাড়া ডুডলগুলো আন্তর্জাতিক কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঐতিহাসিক ঘটনা উদযাপনের মত ঘটনাও তুলে ধরে। কিছু ডুডল কেবল নির্দিষ্ট দেশের হোমপেজে দেখা যায়, আবার কিছু বিশ্বব্যাপী প্রদর্শিত হয়।  
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত