গাছ কাটা নিয়ে স্বামী-স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

বাড়ির সীমানার নিকটবর্তী একটি গাছ কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর জখম হয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পার্শ্ববর্তী মাধবদী থানার আবদুল্লাকান্দি গ্রামে।

হাসপাতালে চিকিৎসাধীন মনির হোসেন (৩৫) ও তার স্ত্রী নাজমা আক্তার (৩০) জানান, তাদের প্রতিবেশী মুক্তারের একটি বড় আম গাছ দুই পরিবারের বসতবাড়ির সীমানার কাছাকাছি থাকায় আমাদের একটি ঘর নির্মাণে সমস্যা হচ্ছিল। আমরা মুক্তারকে গাছটি কেটে নিতে অনুরোধ করি। এতে ক্ষিপ্ত হয়ে মুক্তার, তার ছেলে আসিফ এবং তাদের কয়েকজন সহযোগী মিলে আমাদের দুজনকে সহ আমাদের ছেলে সিয়ামকে (১৭) ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

তাদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মনির হোসেন ও নাজমা ঐ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সিয়ামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত