কুয়াশামুক্ত নতুন বছর শুরু রাজধানীতে

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ এএম

কুয়াশামুক্ত রাজধানীতে সকালে সূর্যের দেখা মিলছে। পৌষের মাঝামাঝি সময়ে বেশ কিছুদিন তীব্র শীত অনুভূত হলে আজকের সকালে রোদ উঠেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময় অস্থায়ীভাবে রাজধানী ও এর আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২২ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতে সম্ভাবনা নেই।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত