পটুয়াখালীতে যুব উন্নয়নের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ উদ্বোধন

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম

'প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি'- এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ প্রকল্পের আওতায় উপজেলার ৪০ জন তরুণ-তরুণী এ প্রশিক্ষণ নেবেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।  
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা, এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক আব্দুর রসিদ, এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষক (কম্পিউটার) মো. মোস্তাক হোসেনসহ উপজেলার যুব উন্নয়নের অনন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

প্রশিক্ষণার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ। বিনামূল্যে প্রশিক্ষণ পেয়ে তারা নিজেদের দক্ষতা বাড়িয়ে কর্মজীবনে প্রবেশ করে বেকারত্ব দূর সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, গ্রামের দরিদ্র ও মেধাবী যুবক-যুবতীদের বিনামূল্যে মানসম্মত কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তারা স্বাবলম্বী হতে পারবে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত