নেত্রকোনার দুর্গাপুরে পঁচা-বাসি মাংস ও ভেজাল খাবার বিক্রির দায়ে ১০টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে জেলার দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে নেত্রকোনা ও ময়মনসিংহ ভোক্তা অধিকার অধিদপ্তর।
এ সময় ফ্রিজে পঁচা-বাসি মাংস মজুদ, বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মোট নয়টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এই সময় জব্দ করা হয় ৬০ থেকে ৭০ কেজি পঁচা গরুর মাংস।
একই সময় পৌর শহরের মোক্তারপাড়া এলাকা লাইসেন্স বিহীন ও ভেজাল রং মিশ্রিত শিশু খাদ্য বিক্রির অভিযোগে আরও এক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ ভোক্তা অধিকার অধিদপ্তরে উপপরিচালক রিনা বেগম জানান, মূল্য তালিকা, ভেজাল খাদ্য বিক্রয় সহ ফ্রিজে পঁচা বাসি গরুর মাংস বিক্রির দায়ে দশটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
