জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন পদত্যাগ করেছেন। এনসিপি থেকে পদত্যাগ করলেও তিনি রাজনীতি ছাড়ছেন না বলে জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে পদত্যাগের কথা জানান তিনি।
খান মুহাম্মদ মুরসালীন ভিডিও বার্তাটির সঙ্গে দেওয়া ক্যাপশনে লিখেছেন, আমি খান মুহাম্মদ মুরসালীন এতদিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে এসেছি। এছাড়া পার্টির মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেলে কাজ করেছি। সম্প্রতি পার্টির নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছি।
তিনি আরও বলেন, আমি আজ থেকে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কেন এই সিদ্ধান্ত নিলাম, সেই বিস্তারিত ব্যাখ্যা ভিডিও বার্তায় জানালাম। এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে। ইনকিলাব জিন্দাবাদ’।
এ নিয়ে এনসিপি থেকে অন্তত ৯ জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের দাফন সম্পন্ন
বিদেশি কর্মীদের জন্য প্রবেশবিধি কঠোর করল ওমান