অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ অ্যাটর্নি জেনারেল পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। সম্প্রতি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার এই পদ খালি রয়েছে।
গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান আসাদুজ্জামান। এর পাঁচ দিন পর ১৩ আগস্ট আরশাদুর রউফসহ তিন আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। অ্যাডভোকেট আসাদুজ্জামান দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল ছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২৭ ডিসেম্বর তিনি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র পাঠান। গত ৫ নভেম্বর অ্যাডভোকেট গণমাধ্যমের সামনে বলেছিলেন, অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করবেন। ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
