কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাল

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ এএম

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে কাল শনিবার। এবারের

কৃষিগুচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে সারা দেশে একযোগে শনিবার দুপুর ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। এ উপলক্ষে গত ২৮ ডিসেম্বর কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আসনবিন্যাস কৃষিগুচ্ছের নির্ধারিত ওয়েবসাইটে (যঃঃঢ়ং://ধপধং.বফঁ.নফ) প্রকাশ করা হয়েছে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম জানান, ইতিমধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ২৪ জন।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রশ্নপত্র প্রণয়ন, পরিবহন, কেন্দ্র ব্যবস্থাপনা, নজরদারি ও নিরাপত্তাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম রোধে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ও ভিজিল্যান্স টিম কাজ করবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান, নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে সহযোগিতাপূর্ণ পরিবেশ বজায় রাখবেন।

এবারের কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত