ঋণখেলাপী হওয়ায় চট্টগ্রামে এলডিপি প্রার্থী এয়াকুবের মনোনয়ন বাতিল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

ঋণখেলাপী হওয়ায় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী এম এয়াকুব আলীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। একই আসন থেকে দলীয় মনোনয়ন সঠিক না থাকায় জাতীয় পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম-১২ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এসময় ঋণখেলাপী হওয়ার কারণে এলডিপি প্রার্থী এম এয়াকুব আলীর এবং দলীয় মনোনয়ন সঠিক না থাকায় জাতীয় পার্টির সিরাজুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া, এক শতাংশ ভোটারের সত্যতা না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাদাত আহমেদ ও মুহাম্মদ সাখাওয়াত হোসাইনের মনোনয়ন বাতিল করা হয়।

ওই আসনে মোট ১১ জন প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে ৭জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরা হলেন- বিএনপির মোহাম্মদ এনামুল হক, জামায়াতে ইসলামীর মো. ফরিদুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এস এম বেলাল নুর, জাতীয় পার্টির ফরিদ আহাম্মদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লবের মো. আবু তালেব হেলালী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু ও গণ অধিকার পরিষদের এমদাদুল হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত