টঙ্গীর তুরাগতীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আয়োজিত ৩ দিনব্যাপী খুরুজের জোড়।
রবিবার (৪ জানুয়ারি) সকালে গাজীপুর ও ঢাকাসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে দোয়ায় অংশ নেন। খুরুজের ৭২টি দেশ থেকে ২৫০০ বিদেশ মেহমান অংশ নেন বলে জানান ইস্তেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।
পরে বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরুব্বী মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ সাহেব হেদায়েতি বয়ান শুরু করেন। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় বের হচ্ছেন তাদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য।
হেদায়েতের বয়ানের পরে দোয়া শুরু হয়। সকাল ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশের তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, কেএসএ, তুর্কি, কাতার, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, মক্কা, কুয়েত, ওমান, জর্ডান, তিউনিসিয়া, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিজস্তান, মিয়ানমার, জাম্বিয়া, মোজাম্বিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিদেশি মেহমানদের জামাতসহ বাংলাদেশের ৬৪ জেলা থেকে প্রায় ১৫০০ জামাত খুরুজের জোড় থেকে আল্লাহ তা'আলার পথে বের হয়।
এদিকে নির্বাচনের পরে ৫৯ তম টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ট্রাম্পের হামলা যুক্তরাষ্ট্রকে নিরাপদ করবে না: বার্নি স্যান্ডার্স