মুন্সীগঞ্জ শহরের পৃথক দুই স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বেশি দামে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করার অপরাধে তিন প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারকে জরিমানা করা হয়েছে।
আজ রবিবার দুপুরে জেলা শহরের খালইস্ট ও দক্ষিণ কোর্টগাঁও লিচুতলা এলাকায় এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় বিক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন ছাড়াই বেশি দামে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করায় শহেরর খালইস্ট এলাকার মেসার্স হাজী আলী ট্রেডার্সের ম্যানেজার মোহাম্মদ রিফাত ও আইআর স্যানিটারির ম্যানেজার মো. আব্দুর রহমানকে এবং দক্ষিণ কোর্টগাঁও লিচুতলা এলাকার মা স্যানিটারির মালিক মো. লুৎফর রহমানকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, এদিন দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের খালইস্ট ও লিচুতলা এলাকায় অভিযান চালানো হয়। সরকার নির্ধারিত দাম অনুযায়ী ১২ কেজি ওজনের প্রতি সিলিন্ডার ১৩০৬ টাকা ও সাড়ে ১২ কেজি ওজনের প্রতি সিলিন্ডার গ্যাস ১৩৬০ টাকায় বিক্রির কথা রয়েছে। সেখানে প্রতিষ্ঠান গুলোতে ১২ কেজির সিলিন্ডার ১৭০০ টাকা ও সাড়ে ১২ কেজির সিলিন্ডার ১৮০০ টাকায় বিক্রি করছিল। এতে প্রতিষ্ঠান গুলোকে সমদুয় জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও সদর থানা পুলিশের টিম সহযোগিতা করেন।
প্রার্থীদের চেয়ে সম্পদশালী স্ত্রীরা
চট্টগ্রামে ছয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল