বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিয়ামতপুর উপজেলার সভাপতি ডা. সালেক চৌধুরীকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দল বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় রবিবার (৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডা. সালেক চৌধুরী ১৯৯৬ ফেব্রুয়ারি ১৯৯৬ জুন ও ২০০১ সালের নির্বাচনে নওগাঁ- ১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। গতকাল রবিবার নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম তার মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করেন।
নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনটিতে এবারে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানকে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন দেশ রূপান্তরকে ডা. সালেক চৌধুরীর বহিষ্কার আদেশের অনুলিপি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
পটিয়ায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সদস্য মনোনীত