বলিউড অভিনেত্রী হিনা খান ক্যানসারের সঙ্গে দীর্ঘ দিন ল়ড়াই করছেণ এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। চিকিৎসা চলাকালীন সময়েই নতুন করে শুটিংয়ে ফেরেন। কিন্তু এর মধ্যেই শুরু হয়েছে প্রবল শ্বাসকষ্ট। যন্ত্রণার কথা ফের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলেন হিনা।
দিন দিন বাতাসের গুণমান সূচক (একিউআই) ভয় ধরাচ্ছে মানুষের মনে। বায়ুদূষণের জেরে অসুস্থও হচ্ছে মানুষ। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন হিনা খান। বাতাসের গুণমান খারাপ হওয়ার জেরে শ্বাসকষ্ট হচ্ছে তার। মুম্বাইয়ের একিউআই পৌঁছেছে ২০৯-তে, যা অত্যন্ত ক্ষতিকর। হিনা লিখেছেন, ‘এটা কী হচ্ছে? নিঃশ্বাসও নিতে পারছি না। এই জন্য বাড়ির বাইরে গিয়ে কোনও কাজও করতে পারছি না। অনবরত কাশি হচ্ছে। বিশেষ করে সকালের দিকে বেশি সমস্যা হচ্ছে।’
২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা প্রথম জানিয়েছিলেন হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। অস্ত্রোপচার ও কেমো নেওয়ার পরে শারীরিক অবস্থার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি।
দিলীপ আগরওয়ালার স্ত্রীর জমি-দোকান জব্দ
তুষি ফিরছেন ৩ সিনেমা নিয়ে