এনসিপির ৭টি গুরুত্বপূর্ণ সেলের দায়িত্বে আসিফ মাহমুদ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর  এবার সাতটি গুরুত্বপূর্ণ ইউনিট ও সেলের দায়িত্ব পেলেন জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়, গত ২৯ ডিসেম্বর তিনি দলের মুখপাত্রের দায়িত্ব গ্রহণ করেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হন।

এনসিপির বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখপাত্র হিসেবে মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেল, ব্র্যান্ডিং সেল, দপ্তর সেল, জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল, রিসার্চ ও পলিসি সেল এবং ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ ইউনিটের দায়িত্ব তার অধীনেই থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত