মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর গ্রামে অভিযান চালিয়ে সমুদয় পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক তাপস কর্মকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে র্যাব-১০ এর শ্রীনগর ক্যাম্পের একটি টিম বালাশুর গ্রামের ফ্যান ফ্যাক্টরির পার্শ্ববর্তী পরিত্যক্ত জমি থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ৩ বোতল ফেনসিডিল ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও মাদক দ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘরে বসেই ইসিতে জানানো যাবে নির্বাচন সংক্রান্ত অভিযোগ