ঢাকায় উঁকি দিল সূর্য সঙ্গে বইছে উত্তরের হাওয়া

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম

রাজধানীতে আজ সকালে রোদের দেখা মিলেছে। তবে উত্তর-পশ্চিম দিকের বাতাসের কারণে শীতের দাপটও চলছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত রাজধানী ও এর আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৫ জানুয়ারি) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে। আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতে সম্ভাবনা নেই।     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত