রাজধানীতে গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ, আটক ৬

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

রাজধানীর কলাবাগান থানা এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ।

তারা হলো প্রান্ত গুপ্ত (২৮), পপি রানী (২৫), মশিউর রহমান (২৭), সাদিয়া আফরিন (২৪), হাসান (৩২) ও জান্নাতুল ফেরদৌস তিশা (২২)।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গতকাল মঙ্গলবার কলাবাগান থানা পুলিশ অত্র থানাধীন ৪০ লেকসার্কাস শাহজালাল গেস্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ছয়জনকে আটক করে। তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ৭৪ ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত