পাবনা

ডিউটিরত নার্সের গলায় স্বামীর ছুরিকাঘাত!

ডিউটি শেষ হবার একটু আগে শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে স্বামী আমিরুল এসে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে আমিরুল ছুরি দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যায়। 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত নার্স সুলতানা জাহান ডলির গলায় ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে স্বামী আমিরুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে এ ঘটনা ঘটে।

আহত সুলতানা জাহান ডলি পার্শ্ববর্তী উপজেলা আটঘরিয়ার কুষ্টিয়াপাড়ার শাহজাহান আলীর মেয়ে। তিনি বর্তমানে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের দায়িত্ব আছেন।

অভিযুক্ত আমিরুল ইসলাম চাটমোহরের মল্লিক বায়েন এলাকার নুর মোহাম্মদের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত হাসপাতালের ইনডোরে নাইট ডিউটি করছিলেন নার্স ডলি। ডিউটি শেষ হবার একটু আগে শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে স্বামী আমিরুল এসে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে আমিরুল ছুরি দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে আহত নার্স ডলিকে সেলাই শেষে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, ওই নার্সকে আমাদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু গলায় আঘাত লেগেছে এবং সেলাই পড়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। স্বামীর সঙ্গে আহত নার্সের সাংসারিক জীবনে দীর্ঘ সময় ধরেই ঝামেলা চলছিল। এরই অংশ আজকের ঘটনা। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত