সাভারে ডাকাতি-ছিনতাই মামলায় আটক ২

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

সাভারে একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার দুই আসামিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম এক প্রেস রিলিজে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত শুক্রবার রাতে সাভারের গেন্ডা বাস-স্ট্যান্ড থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- বরিশাল জেলার মুলাদী থানার পশ্চিম চর লক্ষ্মীপুর গ্রামের মোতাহার মোল্লার ছেলে ইমরান হোসেন (২৭) ও একই জেলার মেহেন্দীগঞ্জ থানার কান্দিরাবাদ গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে বাবুল হাওলাদার (৪০)।

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম বলেন, সাভারের গেন্ডা এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় ডাকাতিসহ একাধিক মামলার আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত