ইসরায়েলের হামলায় গাজায় নিহত ৩

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

গাজা স্ট্রিপে ইসরায়েলের হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) আল জাজিরা প্রকাশিত তথ্য অনুযায়ী শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালায়। হামলার লক্ষ্যস্থল ছিল রাফা, খান ইউনিস এবং গাজা সিটির জায়তুন এলাকা। 
 
একটি ঘটনায় ইসরায়েলের কোয়াডকপ্টার খান ইউনিসে হাসপাতালে নেওয়া এক ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায়। অন্যদিকে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে জায়তুনের পূর্ব দিকে আরও দুইজনের ওপর হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে দক্ষিণ ও উত্তরের কিছু ফিলিস্তিনি তাদের জন্য হুমকি সৃষ্টি করছিল।   

বর্তমানে গাজায় মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। গাজায় রাতের তাপমাত্রা নেমে এসেছে মাত্র নয় ডিগ্রি সেলসিয়াসে, ফলে হাজার হাজার মানুষ পাতলা তাবুতে ঝড় ও বৃষ্টির সাথে লড়াই করছে। গাজা সিভিল ডিফেন্স তাৎক্ষণিক বিপদের সতর্কবার্তা দিয়েছে এবং মানুষকে নিরাপদে তাবু সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে। তারা বলেছে, এই সংকটের মূল কারণ হচ্ছে পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রীর প্রবেশে নিয়মিত ইসরায়েলি প্রতিবন্ধকতা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত